শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

সব রাজনৈতিক দলসহ পুরো দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায়: সিইসি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সব রাজনৈতিক দলসহ পুরো দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সব রাজনৈতিক দলসহ পুরো দেশের মানুষ নির্বাচন চায়, সবাই দেশের মঙ্গল চায়। রোববার (২১ ডিসেম্বর) সব আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানসহ একসঙ্গে আমরা জাতিকে একটি মেসেজ দিয়েছি যে, নির্বাচনের ব্যাপারে সবাই এক। আমরা সবাই সুন্দর, সুষ্ঠু নির্বাচন চাই। সবাই মিলেই ইনশাআল্লাহ আমরা সুন্দর নির্বাচন করব।

সিইসি বলেন, উৎসবমুখর পরিবেশেই ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থা করা হয়েছে। যেখানে কিছুটা ভুল-ত্রুটি হতে পারে। তবে সামনে এসব কার্যক্রম আরও উন্নত হবে এবং প্রবাসী ভোটারদের নিবন্ধনের সংখ্যা বাড়বে বলেও আশা করেন তিনি। সেই সঙ্গে সারা বিশ্বে পোস্টাল ব্যালটের এমন উদ্যোগ মডেল হয়ে থাকবে বলেও মন্তব্য করেন সিইসি।

এর আগে তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। এ সময় চার নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের (ইসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...