শিরোনামঃ
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা? ফ্রান্স জুড়ে দাঙ্গার পর ‘শান্তি ও শৃঙ্খলা’ বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা ক্যান্সার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজার বার্তা সর্বজনীন, সকল সম্প্রদায়ের: রিজভী জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ চলছে, গ্রেপ্তার ১ হাজারের বেশি
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

সরকারি সিলিন্ডার গ্যাস বিক্রিতে শত কোটি টাকা লুটপাটের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

সরকারি সিলিন্ডার গ্যাস বিক্রিতে শত কোটি টাকা লুটপাটের প্রাথমিক সত্যতা খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বিরুদ্ধে বছরে শত কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এ বিষয়ে অনুসন্ধানী রিপোর্ট প্রচার করেছিল যমুনা টেলিভিশন।

এর আগে, চলতি বছরের ৬ মে সিলিন্ডারজাত সরকারি এলপি গ্যাস বিক্রয়ে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে বিপিসি কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। অভিযানে অনিয়ম ও গাফিলতির প্রমাণ মিলেছে বলে জানায় দুদক।

দুদকের তদন্ত দল জানায়, বছরে সরকারি প্রায় ১৪ লাখ সিলিন্ডার বিক্রি করা হলেও গ্রাহক তা পেত না। সিন্ডিকেট করে এই সিলিন্ডারগুলো বিক্রি হতো। গ্যাস সিলিন্ডার সরবরাহের দায়িত্বে থাকা পদ্মা ও যমুনা ওয়েল কোম্পানির কর্মকর্তারা এ বিষয়ে সদুত্তর দিতে পারেনি। দুর্নীতি করতেই বিপিসির কর্মকর্তারা সরকারি সিলিন্ডারের প্রচারণা করতেন না।


এ জাতীয় আরো খবর...