শিরোনামঃ
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে, ইঙ্গিত ইলন মাস্কের পর্তুগাল থেকে যৌতুক পাওয়া ‘বোম্বে’ দশ পাউন্ড ভাড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন ব্রিটিশ রাজা বাংলাদেশে ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন? মৃত শাবক নিয়ে ঘুরছিল মাদি হাতি, প্রাণীদের শোকের বিরল আচরণ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে যেভাবে বিদেশে অর্থ পাঠান ইরানিরা প্রবাসীরা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে: রাষ্ট্রপতি সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়তে ১০ বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নে জোর পরিবেশমন্ত্রীর ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সরকার গঠনের দ্বারপ্রান্তে ১১ দলীয় জোট: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন,‘বিগত ১৬ বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না। আজ আমাদের সুযোগ এসেছে। ভোটাধিকার প্রয়োগ করে দেশ পুনর্গঠনে অংশগ্রহণ করুন। সংস্কারের প্রশ্নে গণভোটে অংশগ্রহণ করুন।’

নির্বাচনের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যদি ভোট সুষ্ঠু হয় ও জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারে তাহলে আমরা ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছি। তবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনরায় যেটা আসবে, সেই রায়-ই মেনে নিবেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম।

এছাড়া যারা গায়ের জোর দেখানোর চেষ্টা করছে, তাদের প্রতি আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি


এ জাতীয় আরো খবর...