শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

সহিংস বিক্ষোভে নেপালের পররাষ্ট্রমন্ত্রী আরজু দুবেকে লাথি-ঘুষি

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

‘জেন জি’ প্রজন্মের তরুণদের নেতৃত্বে নেপালে দুর্নীতি, স্বজনপ্রীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ সহিংস আকার ধারণ করেছে। এই বিক্ষোভের মধ্যেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দুবেকে লাথি ও ঘুষি মারার ঘটনা ঘটেছে।

এক ভিডিওতে দেখা গেছে, রক্তাক্ত মুখ মুছছেন ৬৩ বছর বয়সী আরজু দুবে, আর চারপাশে বিক্ষোভকারীরা তা মোবাইলে ধারণ করছেন। অল্প সময়ের মধ্যেই একদল উত্তেজিত বিক্ষোভকারী তাকে পিছন থেকে লাথি মারে এবং মুখে ঘুষি দেয়।

বিক্ষোভকারীরা তার বাসায় ঢুকে এই হামলা চালায়। সোমবার শুরু হওয়া আন্দোলনে এখন পর্যন্ত ২১ জন নিহত ও ৩০০’র বেশি আহত হয়েছেন।রাজধানী কাঠমান্ডুর পরিস্থিতি ভিডিও চিত্রে যেন যুদ্ধক্ষেত্রের মতো মনে হচ্ছে। তরুণ-তরুণীদের দল শহরের বিভিন্ন জনসমাগমস্থল দখল করে পুলিশকে মোকাবিলা করছে এবং ব্যাপক সংঘর্ষে জড়াচ্ছে।

এদিকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর মঙ্গলবার হামলায় নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জেনারেশন জি নেতৃত্বাধীন তরুণ বিক্ষোভকারীরা তাদের বাড়িতে ঢুকে আগুন ধরিয়ে দেন, তখন তিনি বাড়ির ভেতরে ছিলেন। এই ঘটনা ঘটেছে রাজধানী কাঠমান্ডুর ডাল্লু এলাকায়। চিত্রকরকে দ্রুত কির্তিপুর বার্ন হাসপাতাল নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান, জানিয়েছেন পরিবারের সূত্র। খবর এনডিটিভির।

এই সহিংস বিক্ষোভের কারণে নেপালের প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি, যার নিজ বাড়িও আগুনে ভস্মীভূত হয়েছে, মঙ্গলবারই পদত্যাগ করেছেন। বিক্ষোভ মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের সংক্ষিপ্ত নিষেধাজ্ঞা ও সরকারের দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ভীষণ সহিংস রূপ নেয়।


এ জাতীয় আরো খবর...