শিরোনামঃ
মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের পত্রিকা: ‘বাজেট ও মূল্যস্ফীতির সমতা রক্ষায় পে-স্কেল’ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে? পত্রিকা: ‘সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনা – আসামি বাড়তে পারে তদন্তে ‘মিসিং লিংক’ খুঁজছে ট্রাইব্যুনাল’ গুম প্রতিরোধে বাংলাদেশে কী পরিবর্তন এসেছে? নেপালের বন্যায় সেই বাড়িটির বারান্দায় আটকে পড়াদের শেষ পর্যন্ত কী হলো? সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ঢাকায় কবি নজরুলকে সমাহিত করা হয়েছিল পরিবার ও ভারত সরকারকে না জানিয়েই?
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

সারের সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে, বাড়বে না দাম: কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের কোথায় কোনো ধরণের সারের সংকট নেই। সব সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে। আমি থাকা অবস্থায় সারের দাম বাড়বে না।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন কৃষি উপদেষ্টা।

কৃষি উপদেষ্টা বলেন, সারের নীতিমালা করতে জাতীয় কমিটি করা হচ্ছে। পাশাপাশি ডিলারশীপের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হচ্ছে। গ্যাস সংকটের কারনে সারে সমস্যা হবে না। সারের বকেয়া ২০ হাজার ৬৯১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, এই বছর আলু বেশি উৎপাদন হলেও কৃষক প্রকৃত মূল্য পাচ্ছে না। আমরা চাচ্ছি কৃষকের স্বার্থে আলুর দাম আরেকটু বাড়ুক।

এ সময় চীনে প্রথমবারের মতো আম রফতানি করা হয়েছে তিনি বলেন, আগামী বছর থেকে কাঠালও রফতানি করা হবে।

 


এ জাতীয় আরো খবর...