শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সালমান শাহ হত্যা পুনঃতদন্তের নির্দেশ আদালতের

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে হত্যা মামলা চলবে বলে জানিয়েছেন আদালত। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দিয়েছেন।

জানা গেছে, সালমান শাহর মৃত্যুর পর তার বুকের বাম পাশো কালো দাগ ছিল। এমনকি মল ও বীর্যও বের হয়েছিল। তার ঘরে সিরিঞ্জ, স্ত্রীর ব্যাগে ক্লোরোফরম ওষুধ পাওয়া যায়। তখন আত্মহত্যার প্ররোচনার মামলা হয়নি। পোস্ট মর্টেমে উল্লেখ ছিল আত্মহত্যা। আর সিবিআইয়ের তদন্তে গড়মিল ছিল।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছরে মৃত্যু হয় সালমান শাহর। তখন তার মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। কিন্তু সালমান শাহর পরিবার দাবি করেন, এটি কোনোভাবেই আত্মহত্যা নয়; বরং সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড।

প্রসঙ্গত, সালমান শাহ গুটি কয়েক বছরের ক্যারিয়ারে অভিনয়গুণে জায়গা করে নেন দর্শকহৃদয়ে। তবে এখনো তার সেই অভিনয় দক্ষতার প্রভাব বেশ বিস্তৃত। আর মৃত্যুর এতবছর পরও তার তারকাখ্যাতি যেন আকাশসমান।

সালমান শাহকে বলা হয় ৯০ দশকের শ্রেষ্ঠ নায়ক। তার প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। ক্যারিয়ারের শুরুতে ছোটপর্দায় কাজ করেছেন সালমান শাহ। ‘আকাশ ছোঁয়া’, ‘দোয়েল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ও ‘স্বপ্নের পৃথিবী’ নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি অনেক বিজ্ঞাপনও করেছেন।

এ তারকার সবশেষ সিনেমা ছিল ‘বুকের ভেতর আগুন’। তার সঙ্গে জুটি বেঁধে সবচেয়ে বেশি ১৩টি সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা শাবনূর।


এ জাতীয় আরো খবর...