শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

সীমানা পু:নির্ধারন: আসন বাড়বে গাজীপুরে, কমবে বাগেরহাটে

বিশেষ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

যেসব জেলায় ভোটার বেশি সেসব জেলায় সংসদীয় আসন বাড়বে, আর যেসব জেলায় ভোটার কম সেখানে আসন কমবে। সে হিসাবে গাজীপুর জেলায় একটি আসন বৃদ্ধি ও বাগেরহাটে একটি আসন কমানোর সুপারিশ করেছে বিশেষায়িত কারিগরি কমিটি।

বুধবার (৩০ জুলাউ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ভোটার সংখ্যার ভিত্তিতে সীমানা নির্ধারণ করা হয়েছে। বেশি ভোটারের জেলায় আসন বাড়বে, আর কম ভোটারের জেলায় আসন কমবে।

মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, ৪২ টি সংসদীয় আসন সীমানা পুনঃনির্ধারন করতে সুপারিশ করেছে বিশেষজ্ঞ ও কারিগরি কমিটি, সবকিছু বিবেচনা নিয়ে ৩৯ আসনে পরিবর্তন সিদ্ধান্ত নিয়েছে ইসি। প্রতি আসনে ৪ লক্ষ ২০ হাজার ৫০০ জন গড় ভোটার ধরে  সবচেয়ে বেশি ভোটার গাজীপুরে হওয়ায় সেখানে ১টি আসন বাড়ানোর সুপারিশ এবং বাগেরহাটে ১ টি আসন কমানোর সুপারিশ সংসদীয় আসন বিন্যাস বিশেষজ্ঞ ও কারিগরি কমিটির।

তিনি আরও জানান, পঞ্চগড় ১ ও ২, রংপুর ৩, সিরাজগঞ্জ ১ ও ২, সাতক্ষীরা ৩ ও ৪, শরিয়তপুর ২ ও ৩, ঢাকা ২,৩,৭,১০,১৪ ও ১৯, গাজীপুর ১,২,৩,৫ ও ৬, নারায়ণগঞ্জ ৩,৪ ও ৫, সিলেট ১ ও ৩, কুমিল্লা ১,২,১০ ও ১১, নোয়াখালী ১,২,৪,৫, চট্রগ্রাম ৭ ও ৮, বাগেরহাট ২ ও ৩, খুলনা (আগেরটাই)পরিবর্তন হয়নি। এসব আসনে সীমানা পুনঃনির্ধারণ হবে, যদি কারও আপত্তি থাকে তা নিষ্পত্তি করে চূড়ান্ত আদেশ ১০ই আগস্ট।

তিনি বলেন, সংবিধানের ১১৯-১২৪ ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনে সীমানা নির্ধারণ করার দায়িত্ব কমিশনের। এই সীমানা নির্ধারণে বিশেষজ্ঞদের মতামত নেয়া হয়। ঐকমত্য কমিশনের সুপারিশ নেয়া হয়। একটা বিশেষজ্ঞ টিম গঠন করা হয়। নানা বিষয় গুরুত্ব দিয়ে সীমানা নির্ধারণ করা হয়। ২০২২ সালের জনশুমারির কিছু তথ্য নেয়া হয়।


এ জাতীয় আরো খবর...