শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সুদানে ভূমিধসে পুরো গ্রাম ধ্বংস: এক হাজারের বেশি মৃত্যু, বেঁচে আছেন মাত্র একজন

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলে ভূমিধসে মারারা পর্বতমালা এলাকার একটি গ্রাম ধ্বংস হয়ে গেছে। এতে অন্তত ১ হাজার মানুষ মারা গেছেন। বেঁচে আছেন গ্রামটির শুধু একজন।

সোমবার (১ সেপ্টেম্বর) সুদান লিবারেশন মুভমেন্ট এসব তথ্য জানিয়েছে।

আবদেলওয়াহিদ মোহাম্মদ নুরের নেতৃত্বাধীন দলটি এক বিবৃতিতে জানায়, কয়েকদিনের ভারি বৃষ্টিপাতের পর ৩১ আগস্ট ভূমিধস হয়।
 
দারফুর অঞ্চলে অবস্থিত এলাকাটির নিয়ন্ত্রণকারী এই আন্দোলনটি (দলটি) জাতিসংঘ এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে নিহতদের মৃতদেহ উদ্ধারে সহায়তা করার জন্য আবেদন করেছে।

দলটি আরও জানিয়েছে, গ্রামটি এখন পুরোপুরি মাটির সাথে মিশে গেছে।

সুদানে ইতিমধ্যেই ভয়াবহ মানবিক সংকটের মধ্যে এই মর্মান্তিক ঘটনাটি ঘটল। 
 
উত্তর দারফুর রাজ্যে সুদানী সেনাবাহিনী এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে চলমান যুদ্ধ থেকে পালিয়ে বাসিন্দারা মারা পর্বতমালা অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন যেখানে খাদ্য ও ওষুধের অভাব রয়েছে।

দুই বছরের গৃহযুদ্ধের ফলে অর্ধেকেরও বেশি জনসংখ্যা ক্ষুধার সংকটের মুখোমুখি হয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এছাড়া উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল-ফাশির আগুনে পুড়ে গেছে।


এ জাতীয় আরো খবর...