শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

সুনামির সতর্কতায় জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ছাড়ল সব কর্মী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৭। এরপর জাপানসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আর এই সতর্কতার মধ্যেই জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের সকল কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (৩০ জুলাই) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, জাপানের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সুনামি সতর্কতার কারণে সব কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে।

বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) এক মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে জানান, “আমরা সব কর্মী ও স্টাফদের সরিয়ে নিয়েছি”। তিনি আরও বলেন, “পারমাণবিক কেন্দ্রে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি।”

উল্লেখ্য, ২০১১ সালে উত্তর-পূর্ব জাপানের উপকূলের কাছে ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর সৃষ্ট সুনামিতে বিদ্যুৎকেন্দ্রটির পাওয়ার ও কুলিং সিস্টেম ধ্বংস হয়ে যায়। এতে ছয়টি রিঅ্যাক্টরের মধ্যে তিনটি গলে (মেল্টডাউন) যায়। যার কারণে এটি দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনায় পরিণত হয়।


এ জাতীয় আরো খবর...