শিরোনামঃ
তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে পুরো দেশকে আর্জেন্টিনার পিছু ছাড়ছে না ‘বিতর্ক’, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের ফোনে মেসেজ পাঠালেও কি মৃত্যুদণ্ড, নতুন মাদক আইন নিয়ে বিতর্ক কেন স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু? আর্জেন্টিনা আর ইংল্যান্ড ম্যাচ ঘিরে যেসব তথ্য জেনে রাখতে পারেন ইরান যুদ্ধ শেষ করতে ‘হিমশিম খাচ্ছেন’ ট্রাম্প সাইবার সুরক্ষা আইনে কী পরিবর্তন এলো? কলকাতা বিমানবন্দরের ভিতরে ১৩৬ বছর পুরনো মসজিদ সরানো নিয়ে বিতর্ক চট্টগ্রামে একের পর এক চাঁদাবাজি ও সশস্ত্র হামলার নেপথ্যে কারা?
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বিলুপ্তির পথে এমন শঙ্কা থেকে বাঘের জন্য বসবাস উপযোগী একটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আর এতে খুব ভালো কাজ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ধারাবাহিকভাবে বাঘের সংখ্যা বাড়ছে।  ১০ লাখের বেশি বাঘের ছবি আর ভিডিও বিশ্লেষণ করে বলা হচ্ছে, এখন সুন্দরবনে বাঘ রয়েছে ১২৫টি।

মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ব বাঘ দিবস। বাঘ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং বাঘ রক্ষায় নীতিনির্ধারক, বিজ্ঞানী, স্থানীয় জনগোষ্ঠী ও পরিবেশকর্মীদের মধ্যে সমন্বিত প্রচেষ্টা জোরদার করতে ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত টাইগার সামিটে এ দিবস পালনের সিদ্ধান্ত হয়।

বিশ্বের অন্য দেশগুলোর মতো বাংলাদেশও দিবসটি পালন করে। প্রতি বছরের মতো এবারও বাঘ দিবস পালন করছে বাংলাদেশ। ‘বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি’ এই এবারের প্রতিপাদ্যে নানা কর্মসূচিতে দিবসটি উদযাপন করা হবে।

বন অধিদফতর সূত্র জানায়, বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা গত কয়েক বছরে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের সর্বশেষ বাঘ জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫টি পাওয়া গেছে, যা ২০১৮ সালের তুলনায় ৯ দশমিক ৬৫ শতাংশ এবং ২০১৫ সালের তুলনায় ১৭ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই জরিপে প্রতি ১০০ বর্গ কিলোমিটারে বাঘের ঘনত্ব ২ দশমিক ৬৪ পাওয়া গেছে; যা বাঘের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশের ইঙ্গিত বহন করে। জরিপটি ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত পরিচালিত হয়। সেখানে ৬০৫টি গ্রিডে ১ হাজার ২১০টি ক্যামেরা বসিয়ে ৩১৮ দিন ধরে তথ্য সংগ্রহ করা হয়।


এ জাতীয় আরো খবর...