শিরোনামঃ
তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে পুরো দেশকে আর্জেন্টিনার পিছু ছাড়ছে না ‘বিতর্ক’, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের ফোনে মেসেজ পাঠালেও কি মৃত্যুদণ্ড, নতুন মাদক আইন নিয়ে বিতর্ক কেন স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু? আর্জেন্টিনা আর ইংল্যান্ড ম্যাচ ঘিরে যেসব তথ্য জেনে রাখতে পারেন ইরান যুদ্ধ শেষ করতে ‘হিমশিম খাচ্ছেন’ ট্রাম্প সাইবার সুরক্ষা আইনে কী পরিবর্তন এলো? কলকাতা বিমানবন্দরের ভিতরে ১৩৬ বছর পুরনো মসজিদ সরানো নিয়ে বিতর্ক চট্টগ্রামে একের পর এক চাঁদাবাজি ও সশস্ত্র হামলার নেপথ্যে কারা?
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজ ‘ম্যারিনেট’ এখনও গাজামুখী

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

ইসরায়েলি নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবকটি নৌযান আটক করলেও এখনো ভেসে চলছে শেষ জাহাজ ‘ম্যারিনেট’। পোল্যান্ডের পতাকাবাহী এ পালতোলা জাহাজটিতে ৬ জন যাত্রী রয়েছেন।  খবর আলজাজিরার।

ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, বৃহস্পতিবার (০২ অক্টোবর) মধ্যরাত পর্যন্ত ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় প্রায় ২.১৬ নট (প্রায় ঘণ্টায় ৪ কিমি) গতিতে গাজা উপকূল থেকে ১০০ কিলোমিটার দূরে অগ্রসর হচ্ছিল।

জাহাজটির ক্যাপ্টেন এক ভিডিও বার্তায় জানান, জাহাজে ইঞ্জিনের সাময়িক সমস্যা দেখা দিয়েছিল, তবে তা সমাধান করা হয়েছে। বর্তমানে তারা স্টারলিংকের মাধ্যমে যোগাযোগ রক্ষা করছেন এবং জাহাজের লাইভস্ট্রিমও চালু আছে।

ফ্লোটিলা আয়োজকরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, অন্য সব জাহাজ আটক হলেও ম্যারিনেট এখনো যাত্রা অব্যাহত রেখেছে। তাদের ভাষায়, ‘এটি শুধু একটি জাহাজ নয়, এটি ‘সুমুদ’— ভয়, অবরোধ ও নিষ্ঠুরতার মুখে অটলতা।’

আয়োজকরা আরও বলেন, ‘গাজা একা নয়। ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’


এ জাতীয় আরো খবর...