শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

‘সুমুদ ফ্লোটিলা’র শেষ জাহাজটিও আটক করলো ইসরায়েলি সেনারা

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

গাজায় ত্রাণ নিয়ে যাওয়া বৈশ্বিক সমুদ্রযাত্রা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র শেষ জাহাজ ‘ম্যারিনেট’ও আটক করেছে ইসরায়েলি সেনারা। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকালে লাইভস্ট্রিমে দেখা যায়, ইসরায়েলি কমান্ডোরা শক্তি প্রয়োগ করে পোল্যান্ডের পতাকাবাহী জাহাজটিতে উঠে পড়েছে। খবর আল জাজিরার।

জানা গেছে, ম্যারিনেটে ৬ জন ক্রু ছিলেন। এটিই ফ্লোটিলার  ৪৪টি জাহাজের বিশাল বহরের শেষ সক্রিয় নৌযান, যা গাজার অবরুদ্ধ জনগণের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিল।

ম্যারেনেট আটকের মধ্য দিয়ে ইসরায়েলি নৌবাহিনীর হাতে ফ্লোটিলার কার্যত সমাপ্তি ঘটল।

এর আগে ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, বৃহস্পতিবার (০২ অক্টোবর) মধ্যরাত পর্যন্ত ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় প্রায় ২.১৬ নট (প্রায় ঘণ্টায় ৪ কিমি) গতিতে গাজা উপকূল থেকে ১০০ কিলোমিটার দূরে অগ্রসর হচ্ছিল।

সে সময় জাহাজটির ক্যাপ্টেন এক ভিডিও বার্তায় জানান, জাহাজে ইঞ্জিনের সাময়িক সমস্যা দেখা দিয়েছিল, তবে তা সমাধান করা হয়েছে। বর্তমানে তারা স্টারলিংকের মাধ্যমে যোগাযোগ রক্ষা করছেন এবং জাহাজের লাইভস্ট্রিমও চালু আছে।


এ জাতীয় আরো খবর...