শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

‘সুমুদ ফ্লোটিলা’র সুরক্ষায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে কংগ্রেস সদস্যদের চিঠি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

মার্কিন কংগ্রেসওম্যান রাশিদা তালিবসহ ১৮ জন কংগ্রেস সদস্য একটি চিঠিতে স্বাক্ষর করেছেন, যাতে ট্রাম্প প্রশাসনের প্রতি গাজাগামী নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’র সুরক্ষায় নিরাপদ যাত্রা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। মূলত, দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে এই চিঠি পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তালিব – যিনি ২০১৯ সালে প্রথমবার মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়ে ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রথম নারী হিসেবে ইতিহাস গড়েন – বলেন, এই নৌবহর গাজায় ইসরায়েল কর্তৃক দুর্ভিক্ষের মুখে পড়া ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিয়ে যাচ্ছে এবং এটিকে ‘সম্পূর্ণভাবে সুরক্ষিত’ রাখা আবশ্যক।

চিঠিতে আইনপ্রণেতারা উল্লেখ করেন, এই নৌবহর ইতোমধ্যেই অন্তত তিনবার হামলার শিকার হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো যৌথ চিঠিতে তারা লেখেন:

‘আইন স্পষ্ট: গ্লোবাল সুমুদ নৌবহর বা এর বেসামরিক কর্মীদের ওপর যেকোনো হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’

তারা আরও বলেন, “যুক্তরাষ্ট্রের দায়িত্ব তার নাগরিকদের বিদেশি হামলা থেকে রক্ষা করা। আমরা আপনাকে আহ্বান জানাচ্ছি, নৌবহরের ওপর শত্রুতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করুন এবং এর মানবিক মিশনের সফল সমাপ্তি নিশ্চিত করুন।’


এ জাতীয় আরো খবর...