শিরোনামঃ
বিদেশে শ্রমিক হিসেবে গেলে কোন কোন প্রশিক্ষণ কাজে লাগতে পারে লেইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার পেছনে রাশিয়া, বলছে জার্মানি গান্ধী পরিবার নিয়ে এই প্রশ্নগুলির উত্তর কি থাকবে সোনিয়া গান্ধীর লেখা বইতে? নতুন পে-স্কেল কীভাবে বাস্তবায়ন হবে, প্রভাব কেমন হবে কুয়াকাটায় জালে উঠে আসা ‘স্লেন্ডার সানফিশ’ কী ধরনের মাছ? নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা মেসি যেভাবে আর্জেন্টিনায় ‘অপ্রিয়’ থেকে ‘দেবতার আসনে’ পত্রিকা: ‘স্থানীয় নির্বাচন বর্জন করতে পারে জামায়াত জোট’ কঠিন রাজনৈতিক পরিস্থিতি সামলে কীভাবে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন বাড়ল?
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে প্রায় ৩৩ হাজার কোটি টাকা

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

সদ্য বিদায়ী সেপ্টেম্বরে দেশে ২৬৮ কোটি ৫৮ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ হাজার কোটি টাকা। রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের ৩০ দিনে দেশে ২৬৮ কোটি ৫৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এতে বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৫০ বিলিয়ন ডলার। এরমধ্যে সেপ্টেম্বরজুড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৪৬ কোটি ৬৮ লাখ ডলার।

অন্যদিকে বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২৫ কোটি ৮২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৯৫ কোটি ৪৬ লাখ ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ৬২ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এর আগে গত আগস্টে দেশে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। এছাড়া গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

সবমিলিয়ে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) দেশে রেমিট্যান্স এসেছে ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। যা বিদায়ী অর্থবছরের চেয়ে প্রায় ১৬ শতাংশ বেশি। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসে দেশে ৬৫৪ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।


এ জাতীয় আরো খবর...