শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

সৌদি আরবে ভূমিকম্পের আঘাত

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সৌদি আরবের একটি প্রদেশে ৪.৩ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।

সংবাদমাধ্যম খালিজ টাইমস এবং সৌদি গেজেট ভূমিকম্পের এ খবর জানিয়েছে। যদিও তাদের প্রতিবেদনে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে।

খালিজ টাইমস বলছে, দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল ৫০ কিলোমিটার গভীরে।
তবে সৌদি গেজেট জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৪.০ এবং এর উৎপত্তিস্থল ছিল প্রায় ৮ কিলোমিটার গভীরে। 
 
সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থার সরকারি মুখপাত্র তারেক আবা আল-খাইল জানান, এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তার মতে, ভূমিকম্পটি এই অঞ্চলের মানুষ কিংবা অবকাঠামোর জন্য ঝুঁকি তৈরি করার মতো শক্তিশালী ছিল না।
 
তিনি ব্যাখ্যা করেন যে, ইরানের জাগ্রোস পর্বতমালায় অ্যারাবিয়ান এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্ট টেকটোনিক চাপের সাথে এই ভূমিকম্প যুক্ত।
 
তারেক আবা আল-খাইল বলেন, এই চাপগুলো সৌদি আরবের পূর্ব প্রদেশের নিচে পৃথিবীর ভূত্বকের পূর্ব-বিদ্যমান ত্রুটিগুলোকে পুনরায় সক্রিয় করতে পারে, যার ফলে মাঝে মাঝে ছোটখাটো কম্পন অনুভূত হয়।


এ জাতীয় আরো খবর...