শিরোনামঃ
পত্রিকা: ‘ব্যবহার একই, তবু জুনে অস্বাভাবিক বিদ্যুৎ বিল’ খাবারের ছোট দোকানগুলোকেও নিবন্ধন নিতে হবে, কার্যকর হবে কীভাবে মারধরের পর ছাত্রলীগ পরিচয়ে কারাগারে, যা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাগরে ৩৬ দিন ধরে ভেসে থাকা শ্রীলঙ্কান বাবা-ছেলেকে উদ্ধার করল বাংলাদেশি জেলেরা ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে থানায় অভিযোগ, প্রতিমন্ত্রীর মন্তব্যের পর শিক্ষাবিভাগের ‘ইউটার্ন’সহ যা হলো ইরানে হামলা চলার মধ্যেই ফের আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু পত্রিকা: ‘হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থায় পাঠানো হবে’ যে নির্বাসিত ভারতীয় রাজাকে কোনদিন ব্রিটেনের বাইরে যেতে দেওয়া হয়নি সরকার হঠাৎ মন্ত্রীদের ‘পুলিশ প্রটোকল’ তুলে নিল কেন, কতদিন কার্যকর থাকবে? আন্দোলন শেষ, এরপরে ককরোচ জনতা পার্টির ভবিষ্যৎ কী?
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

হরমুজ প্রণালিতে মার্কিন ট্যাংকার লক্ষ্য করে ইরানের গুলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
হরমুজ প্রণালিতে মার্কিন ট্যাংকার লক্ষ্য করে ইরানের গুলি

হরমুজ প্রণালিতে মার্কিন ট্যাংকার লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরান। এরপর ইরানের বন্দর আব্বাস এলাকায় যুক্তরাষ্ট্র হামলা চালায়। ইরানের ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ কথা জানিয়েছে।

তাসনিম নিউজের খবরে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি মার্কিন তেল ট্যাংকার লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরানের রেভোল্যুশনারি গার্ডের (আইআরজিসি) নৌবাহিনী। মার্কিন ট্যাংকারটি রাডার সিস্টেম বা যোগাযোগব্যবস্থা বন্ধ করে হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করছিল।

ইরানি বাহিনীর এই পদক্ষেপের জবাবে মার্কিন সেনারাও পাল্টা গুলি চালায়। তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের পরিত্যক্ত এলাকা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া এক বার্তায় তাসনিম আরও জানায়, বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে যে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল, তা মূলত এই গোলাগুলির ঘটনার সঙ্গেই সম্পর্কিত। তবে এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: প্রথম আলো


এ জাতীয় আরো খবর...