শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্বাক্ষরিত বিপুল পরিমাণ চেকবইসহ তিনজনকে পুলিশে হস্তান্তর

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এক ক্ষুদে বার্তায় র্যাব জানিয়েছে, ওসমান হাদি হত্যাচেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইসহ তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে হাদিকে গুলি চালানো ব্যক্তি এবং তার সহযোগী ও মোটাসাইকেল চালককে শনাক্তের তথ্য জানিয়েছে পুলিশ।  বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, শনাক্ত দুই জন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ।

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, মোটরসাইকেলের পেছনে বসা ফয়সাল গুলি চালিয়েছে এবং আলমগীর মোটরসাইকেলের চালকের আসনে ছিলেন।

এর আগে দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, হাদির ওপর হামলার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

এর আগে হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান গ্রেফতার হন। হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আবুল কাশেম ও মায়ের নাম মোসা. ফুরকোন। তিনি পেশায় শ্রমিক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান ওই মোটরসাইকেলটির মালিক বলে জানান।  গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। তিনি রাজধানীর এভায়ারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর থেকেই সারা দেশে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।


এ জাতীয় আরো খবর...