শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে: ফিলিস্তিনি প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

যুদ্ধবিধ্বস্ত গাজায় নিরাপত্তা ও শৃঙ্খলা পুনরুদ্ধারে হামাসকে নিরস্ত্র করে গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে—এমন মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা। গতকাল (সোমবার, ২৮ জুলাই) নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইসরাইল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক এক সম্মেলনে তিনি একথা বলেন। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মুস্তাফা বলেন, ‘ইসরাইলকে গাজা উপত্যকা থেকে সম্পূর্ণরূপে সরে যেতে হবে এবং হামাসকে গাজার ওপর থেকে তাদের নিয়ন্ত্রণ ছাড়তে হবে। একইসঙ্গে তাদের অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে।’ তিনি আরও জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজায় শান্তি, স্থিতিশীলতা ও পুনর্গঠনে নেতৃত্ব দিতে প্রস্তুত।


এ জাতীয় আরো খবর...