শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদের সভায় ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটির প্রস্তাব গৃহীত হয়েছে। আর শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য এই ছুটি ১০ ও ১১ ফেব্রুয়ারি।

১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ও ১৩ ও ১৪ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক সরকারি ছুটি ধরে মোট ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।  এ ছাড়া শিল্পাঞ্চলের জন্যও ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ও ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সাপ্তাহিক ছুটি ধরে ৪ দিনের ছুটি মিলছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩০০ সংসদীয় আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


এ জাতীয় আরো খবর...