শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

১৬৬ উপজেলায় নতুন ইউএনও

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। জেলা প্রশাসকদের (ডিসি) পর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদেও পরিবর্তন আনা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) প্রথম ধাপে দেশের ১৬৬ উপজেলায় নতুন ইউএনও হিসেবে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের যোগদানের জন্য প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আটটি পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে। এ জন্য তাদের ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর সেকশন ১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হয়েছে।

নতুন ইউএনওদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওইদিন বিকেল থেকেই তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

এছাড়া বদলি হওয়া কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল যদি ইতোমধ্যেই পরিবর্তিত হয়ে থাকে, সেক্ষেত্রে তিনি বর্তমান দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।


এ জাতীয় আরো খবর...