শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

২০টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ১২টিতে ঐকমত্য: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
অধ্যাপক ড. আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, কমিশনের আলোচ্য ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ১২টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা চলমান রয়েছে এবং আগামী ২-৩ দিনের মধ্যে সব বিষয় নিষ্পত্তির মাধ্যমে একটি ঐতিহাসিক দলিল তৈরি করতে চায় কমিশন। আজ (সোমবার, ২৮ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত কমিশনের ২০তম সভার শুরুতে একথা জানান তিনি।

আলোচনার সূচনায় ড. আলী রীয়াজ বলেন, ‘যেসব বিষয় এখনও অমীমাংসিত, সেগুলো নিয়ে আজ আলোচনা হবে। আমরা ইতোমধ্যে বেশকিছু বড় বিষয়ে অগ্রগতি অর্জন করেছি।’

তিনি আরও বলেন, ‘কমিশনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তাবনাগুলো একাধিকবার সংশোধন করা হয়েছে, যাতে রাজনৈতিক দলগুলো একমত হতে পারে। এখন পর্যন্ত ১২টি বিষয়ে ঐকমত্য এসেছে। আমরা বাকি বিষয়গুলোর ক্ষেত্রেও সবার সম্মতি আদায়ের চেষ্টা করছি, যেন দেশ আবারও রাজনৈতিক অনিশ্চয়তার দিকে না যায়। আমাদের লক্ষ্য, একটি ঐতিহাসিক দলিল তৈরি করা—যা ভবিষ্যতের জন্য বাংলাদেশের পথরেখা নির্ধারণ করবে।’

তিনি জানান, কমিশন আশা করছে জুলাই মাসের মধ্যেই সব রাজনৈতিক দল ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর করে এটিকে একটি ঐতিহাসিক ঐকমত্যের দলিল হিসেবে প্রতিষ্ঠিত করবে।


এ জাতীয় আরো খবর...