শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় প্লাবিত হতে পারে ৭ জেলার নিম্নাঞ্চল

কলকণ্ঠ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

আগামী ২৪ ঘণ্টায় দেশের ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এই সময়ে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে দেশের ৭ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে দুঃসংবাদ দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রোববার (৫ অক্টোবর) দেশের নদ-নদীর বর্তমান অবস্থা তুলে ধরে এক পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় (৬ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত) দেশের অভ্যন্তরে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের প্রদেশগুলোয় বিচ্ছিন্নভাবে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে।

আগামী ২ দিন এসব নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং আগামী ২৪ ঘণ্টায় তা বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে এই সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার এসব নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে তৃতীয় দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ২ ‍দিন এসব নদীর পানি সমতলও বৃদ্ধি পেতে পারে। ফলে এই সময়ে সোমেশ্বরী, ভুলাই-কংস নদীর শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলা অংশে পানি সমতল সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে তৃতীয় দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের যমুনেশ্বরি, করতোয়া, আপার-করতোয়া, আপার-আত্রাই ও আত্রাই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। তবে পুনর্ভবা, টাঙ্গন ও মহানন্দা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। এছাড়া এই সময়ে ঘাঘট নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ২ দিন এসব নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং তৃতীয় দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।


এ জাতীয় আরো খবর...