শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

২৬ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠালো মালয়েশিয়া

মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
বিদেশ ফেরত বাংলাদেশিরা নিজ দেশের বিমানবন্দরে: ফাইল ছবি

২৬ বাংলাদেশিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল দিয়ে সন্দেহজনকভাবে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে তাদেরকে ফেরত পাঠায় মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।

৬ আগস্ট (বুধবার) দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম হারিয়ান মেট্রো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, একেপিএস-এর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ওই ২৬ জন বাংলাদেশি গত মঙ্গলবার ভোরে ঢাকা থেকে দু’টি পৃথক ফ্লাইটে মালয়েশিয়ায় পৌঁছান।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একেপিএস জানায়, এদের প্রবেশপথ পূর্বপরিকল্পিতভাবে সাজানো ছিল এবং তাদের সহায়তায় কিছু তৃতীয় পক্ষ সক্রিয় ছিল বলে সন্দেহ করা হচ্ছে।

বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের আন্তর্জাতিক আগমন গেট এলাকায় পৌঁছানোমাত্রই তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে মনিটরিং ইউনিটের সদস্যরা। এরপর সঙ্গে সঙ্গে তাদের থামিয়ে দেয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য একেপিএস অপারেশন অফিসে নিয়ে যায়।

প্রাথমিক তদন্তে জানা যায়, তারা মালয়েশিয়ায় প্রবেশের জন্য নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হন এবং তাদের ভ্রমণ উদ্দেশ্য ছিল সন্দেহজনক ও অসংগতিপূর্ণ। যাচাই-বাছাই শেষে একেপিএস কর্তৃপক্ষ তাদেরকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তী ফ্লাইটেই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে হারিয়ান মেট্রো।

সংস্থাটির বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের মতো দেশের প্রধান প্রবেশপথগুলোতে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে এবং উচ্চ ঝুঁকিপূর্ণ আগমনকারীদের রুখতে একেপিএস কঠোর নজরদারি ও পদক্ষেপ অব্যাহত রাখবে।


এ জাতীয় আরো খবর...