শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

৫৪ বছরে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

বিগত ৫৪ বছরে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, তবে ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করলেও হিন্দুদের ভাগ্যের পরিবর্তন হয়নি। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জামায়াত উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। তারপর পার্লামেন্ট হবে। এরপরে জামায়াত নির্বাচনে অংশ নেবে। অনেকেই এটা নিয়ে অপপ্রচার করছে বলেও মন্তব্য করেন তিনি।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি আরও বলেন, কথা দিচ্ছি, যদি আগামী নির্বাচনে আপনাদের ভালবাসা এবং ভোট পেয়ে ক্ষমতায় আসতে পারি, তাহলে চাঁদাবাজ-দখলদার, ধর্মীয় কাজে বাঁধা ও হিন্দুদের ওপর হওয়া বঞ্চনা দাফন করে দেবো।

গোলাম পরওয়ার বলেন, জামায়াত আমির বলেছেন, এখনকার মানুষ পরিবর্তন চায়। নতুন কিছু দেখতে চায়। জামায়াত সেই পরিবর্তন আনবে। অতীতে বিভিন্ন দলের শাসন দেখেছি, কিন্তু দুনিয়ার চাঁদাবাজ এসব অপরাধ থেকে বাদ যায়নি।

ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তরুণরা নতুন কিছু দেখতে চায় উল্লেখ করে তিনি আরও বলেন, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে তরুণদের বেকারত্ব সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ, মাদরাসায় নৈতিকতা ভিত্তিক আধুনিক কারিগরি পদোন্নতি শিক্ষা উন্নতি করে চাকরির ব্যবস্থা করা হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, ইসলাম ধর্ম সম্পর্কে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের কাছে একটি পক্ষ মিথ্যা তথ্য দিয়ে ভুল পথে এতদিন পরিচালিত করেছে। এবার তারা সেই ভুল বা ভ্রান্ত ধারণা থেকে ফিরে আসতে শুরু করেছে।


এ জাতীয় আরো খবর...