শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

৭৫০০কোটি টাকা আত্মসাতের অভিযোগ: গাজীপুরের জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলার অনুমোদন

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (৩ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

দুদকের তথ্য অনুযায়ী, সরকারি উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে ভুয়া টেন্ডার ও জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন—এমন অভিযোগে জাহাঙ্গীর আলম ও গোলাম কিবরিয়ার বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, জাহাঙ্গীর আলম ও গোলাম কিবরিয়া পরস্পরের যোগসাজশে নিজেদের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুত করেন। এই প্রক্রিয়ায় গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়ন ও রাজস্ব খাত থেকে ৭ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।


এ জাতীয় আরো খবর...