শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

৭ জেলায় বজ্রসহ ভারি বৃষ্টির সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

দেশের সাত জেলায় বজ্রপাত ও দমকা হাওয়াসহ ভারি বৃষ্টির সম্ভাবনার সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি)। এর মধ্যে কিছু জেলায় অতি ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ১০টার পর বিডব্লিউওটি এ সতর্কবার্তা প্রকাশ করে।

সংস্থাটির ফেসবুক পোস্টে বলা হয়েছে, আজ রাত ১০টা থেকে আগামী শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী এবং আশেপাশের এলাকায় বজ্রপাত ও দমকা হাওয়াসহ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একই সময়ে কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ভোলা ও আশেপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিডব্লিউওটি বিশেষভাবে জানিয়ে দিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার কিছু স্থানে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, লঘুচাপের প্রভাবে এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। লঘুচাপের গতিপথের ওপর নির্ভর করে পরবর্তী আপডেটে কিছুটা পরিবর্তন আসতে পারে।


এ জাতীয় আরো খবর...