শিরোনামঃ
কওমি মাদ্রাসায় বারবার ছেলেশিশু যৌন নির্যাতনের ঘটনা ঘটছে কীভাবে? যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

পাকিস্তানের শুল্কহার দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন, ট্রাম্পকে শাহবাজের ‘গভীর কৃতজ্ঞতা’

কলকণ্ঠ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম শুল্কহার এখন পাকিস্তানের। দেশটির শুল্কহার মাত্র ১৯ শতাংশ। এটি প্রতিবেশী চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারতের তুলনায় অনেকটাই কম। ভারতের ক্ষেত্রে এ হার ২৫ শতাংশ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির শুল্কহার ২৯ শতাংশ থেকে কমিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘গভীর কৃতজ্ঞতা’ জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এ চুক্তি (যুক্তরাষ্ট্রের সঙ্গে) অর্থনৈতিক সহযোগিতার এক নতুন যুগের সূচনা করল, বিশেষ করে জ্বালানি, খনি ও খনিজ সম্পদ, তথ্যপ্রযুক্তি, ক্রিপ্টোকারেন্সি ও অন্যান্য খাতে। কম শুল্কহার পাকিস্তানের তৈরি পোশাক খাতকে বিশেষভাবে চাঙা করবে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া এ পণ্য পাকিস্তানের মোট রপ্তানির প্রায় ৬০ শতাংশ। এ খাতে পাকিস্তানের প্রধান প্রতিযোগী ভারত, বাংলাদেশ ও ভিয়েতনাম তুলনামূলক বেশি শুল্কের মুখে পড়েছে।

ট্রাম্প প্রশাসনের অধীন যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক উষ্ণ হয়েছে। চলতি বছরের জুন মাসে পাকিস্তান প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল।


এ জাতীয় আরো খবর...