শিরোনামঃ
লেবাননের ৯০০ বছরের পুরোনো দুর্গ দখল করেছে ইসরায়েলি বাহিনী পত্রিকা: ‘৬ নবজাতকের মৃত্যু- কী ঘটেছিল আদ্‌-দ্বীন হাসপাতালে’ কাজিনদের মধ্যে বিয়ে: ভবিষ্যৎ সম্পর্কে যে সতর্ক বার্তা দেয় টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাতের ১০ কোটি টাকা বরাদ্দ নিয়ে কী ঘটেছে? ছেলের সামনে মাকে ধর্ষণের ভিডিওটি ভিন্ন ঘটনার দিন দিন যেন বয়স কমছে দক্ষিণের কাজলের, দেখুন তাঁর সামার-রেট্রো লুক এই ৮টি বিষয় জানা থাকলে আপনার নিজের জীবন নিয়ন্ত্রণে রাখা সহজ হবে পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যা: আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রীর বিচার শুরু বৈদ্যুতিক গাড়ির জগতে ফেরারি, নকশা নিয়ে সমালোচনা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শাহবাগে ‘জুলাই যোদ্ধা’দের সরিয়ে দিয়েছে পুলিশ, যান চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

রাজধানীর শাহবাগ মোড় থেকে অবস্থানকারী ‘জুলাই যোদ্ধা’দের সরিয়ে দিয়েছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা পৌনে সাতটার দিকে শাহবাগ মোড় খালি হলে যান চলাচল স্বাভাবিক হয়।

জুলাই সনদ ঘোষণার দাবিতে ‘জুলাই যোদ্ধারা’ বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা সড়কের মাঝখানে ত্রিপল বিছিয়ে অবস্থান নেন এবং অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিতে থাকেন। সড়কের চারপাশে ব্যারিকেড দিয়ে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়। এ অবস্থায় রাত পেরিয়ে শুক্রবার সকাল পর্যন্ত তারা অবস্থান অব্যাহত রাখেন।

তবে শুক্রবার বিকেলে ‘জুলাই যোদ্ধা’দের দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। একপক্ষের দাবি, আন্দোলনে সুবিধাভোগী চক্র ঢুকে পড়েছে। অন্যপক্ষের অভিযোগ, আন্দোলন ভাঙতে আওয়ামী দোসররা হামলা চালিয়েছে।

মারামারির একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) গণমাধ্যমকে জানান, দুপক্ষের সংঘর্ষের সময় পরিস্থিতি শান্ত রাখতে আমরা লাঠিচার্জ করেছি।

পুলিশের হস্তক্ষেপের পর আন্দোলনকারীরা শাহবাগের মূল সড়ক থেকে সরে দাঁড়ান এবং যান চলাচল স্বাভাবিক হয়।


এ জাতীয় আরো খবর...