শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

৫ আগস্টের আগেই প্রকাশ হতে পারে ‘জুলাই ঘোষণাপত্র’: তথ্য উপদেষ্টা

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের আগেই প্রকাশিত হতে পারে। শনিবার (২ আগস্ট) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত পুনর্জাগরণ র‌্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম, সেটার একটা পেপার ওয়ার্ক থাকা দরকার। একটা দালিলিক প্রমাণ থাকা দরকার। সেই দালিলিক প্রমাণটাই হচ্ছে জুলাই ঘোষণাপত্র। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেটার একটা রূপকল্প এই ঘোষণাপত্রে থাকবে।

ঘোষণাপত্রের দিনক্ষণ সম্পর্কেও আভাস দিয়ে মাহফুজ আলম বলেন, ৫ আগস্টের মধ্যে আপনারা এটি দেখতে পাবেন। আজই হয়তো তার তারিখ ঘোষণা হতে পারে, কিংবা এর আগেও এটি প্রকাশিত হতে পারে।

তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্রে যারা গণ-অভ্যুত্থান করেছেন, তাদের ভূমিকার একটি দালিলিক প্রমাণ থাকবে। আমরা কোন কোন আকাঙ্ক্ষা ও ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে উপনীত হয়েছিলাম, কেন জুলাই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছিল এবং আমরা কোন পথে যাত্রা করতে চেয়েছিলাম এসব বিষয় এতে উঠে আসবে।

তথ্য উপদেষ্টা বলেন, বিজয়ের এক বছর পার হয়েছে। আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম, যার একটি বড় অংশ বাস্তবায়নের পথে এগোতে পেরেছি। যদিও সব কিছু এখনও বাস্তবায়িত হয়নি, তবে আমরা সেই পথে অগ্রসর হচ্ছি।


এ জাতীয় আরো খবর...