শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

ভারতের নির্বাচন ব্যবস্থা মৃত: কংগ্রেস নেতা রাহুল গান্ধী

এম এইচ আকাশ, দিল্লি, ভারত
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫
ফাইল ছবি

কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এবং দেশটির নির্বাচনী প্রক্রিয়ার ওপর তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ‘কারচুপি’ হয়েছে। তিনি দাবি করেছেন, ভারতের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। সত্য হলো ভারতের নির্বাচন ব্যবস্থা ইতিমধ্যেই ‘মৃত’।

দিল্লিতে বার্ষিক আইনি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শনিবার রাহুল গান্ধী বলেন, ‘আগামী কয়েকদিনের মধ্যে আমরা আপনাদের কাছে প্রমাণ করে দেব, কীভাবে লোকসভা নির্বাচনে কারচুপি হতে পারে এবং কারচুপি হয়েছে।’

রাহুলের মতে, ভারতের প্রধানমন্ত্রী হলেন খুবই কম সংখ্যাগরিষ্ঠতার অধিকারী প্রধানমন্ত্রী। যদি ১৫টি আসনে কারচুপি না হতো, তাহলে তিনি ভারতের প্রধানমন্ত্রী হতেন না বলে তিনি বলেন।

শুক্রবার তিনি ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেন যে, নির্বাচনী দুর্নীতির মাধ্যমে নির্বাচনী সংস্থাটি বিজেপিকে লাভবান করার জন্য ‘ভোট চুরি’ করছে।

রাহুল গান্ধী দাবি করেছেন যে, তার দলের কাছে কথিত নির্বাচনী দুর্নীতির ‘খুল্লাম খুল্লা রথ প্রমাণ’ রয়েছে, যা তিনি একটি ‘পরমাণু বোমা’র সঙ্গে তুলনা করেছেন ।

বিহারের নিবিড় পর্যালোচনা (এসআইআর) নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে কংগ্রেস সাংসদ বলেন, “ভোট চুরি হচ্ছে। আমাদের কাছে প্রমাণ আছে যে নির্বাচন কমিশন এই ভোট চুরির সাথে জড়িত। এবং আমি এটি হালকাভাবে বলছি না, আমি ১০০% প্রমাণ দিয়ে বলছি। এবং যখন আমরা এটি (প্রমাণ) প্রকাশ করব, তখন পুরো দেশ জানতে পারবে যে নির্বাচন কমিশন ভোট চুরিকে সফল করছে। তারা কার জন্য এটা করছে? তারা বিজেপির জন্য এটা করছে।


এ জাতীয় আরো খবর...