শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

রোববার সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন স্কুল

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫
বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন স্কুলে উদ্ধার তৎপরতা- ফাইল ফটো

৩  আগস্ট  রবিবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সীমিত পরিসরে খুলছে। এদিন একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসবে। ক্যাম্পাসে এলেও হবে না শ্রেণি পাঠদান। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে অনুষ্ঠিত হবে স্মরণ সভা। এতে স্কুলের শিক্ষার্থী-অভিভাবকদের আসতে বলা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি বলেন, শিক্ষার্থী-অভিভাবক, শিক্ষকদের ট্রমা কাটানোর জন্য কুশলাদি বিনিময়ের জন্যই ডাকা হয়েছে। এ ছাড়াও স্মরণ সভা শেষে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল।

উল্লেখ্য, গত ২১শে জুলাই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে কোমলমতি শিক্ষার্থীসহ ৩৫ জনের মৃত্যু হয়। সেদিন থেকেই বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটির কার্যক্রম।
মাইলস্টোন কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটির মেইনগেট থেকে শুরু করে ভেতরের প্রত্যেকটি ক্লাসরুম এবং প্রত্যেকটি ভবনের ভেতরে ও বাইরের সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। নিরাপত্তার জন্য সার্বক্ষণিক পাহাড়ায় রয়েছে পুলিশ। জোরদার করা হয়েছে প্রতিষ্ঠানের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও।


এ জাতীয় আরো খবর...