শিরোনামঃ
ক্যান্সার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজার বার্তা সর্বজনীন, সকল সম্প্রদায়ের: রিজভী জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ চলছে, গ্রেপ্তার ১ হাজারের বেশি পত্রিকা: ‘অস্ত্র হাতে মাদকসেবীদের ধাওয়া প্রতিমন্ত্রী ইশরাকের’ কানাডার উদ্ধার করা ৩০টি বেলুগা তিমির অনিশ্চিত ভবিষ্যৎ কলকাতায় দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু তিন বান্ধবীর দুইজন হাঁটতে গিয়েছিলেন, আরেকজন ফিরলেন লাশ হয়ে নিয়োগের পাঁচ দিন পরই কেন চাকরি ছাড়ছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি?
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

ব্যক্তি করদাতাদের আয়কর অনলাইনে দাখিল বাধ্যতামূলক: আদেশ জারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
জাতীয় রাজস্ব বোর্ড ভবর-ফাইল ছবি

২০২৫-২৬ করবর্ষ থেকে সব স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৩ আগস্ট) এ সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করে এনবিআর।

আদেশে বলা হয়, করদাতাদের ওয়েবসাইট www.ctaxnbf.gov.bd এর মাধ্যমে রিটার্ন জমা দিতে হবে। তবে চার শ্রেণির করদাতা এতে ছাড় পাবেন। তারা হলেন:

  • ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা
  • শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রমাণসাপেক্ষে)
  • বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক
  • মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি

এই চার শ্রেণির করদাতারাও চাইলে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।

এছাড়া অনলাইনে রিটার্ন দাখিলে কারিগরি সমস্যা হলে করদাতাকে ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারকে লিখিতভাবে যুক্তিসঙ্গত কারণ জানিয়ে আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন পেলে কাগজে রিটার্ন দাখিলের সুযোগ মিলবে।

এনবিআর কর্তৃক জারি করা আদেশ।

এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের সই করা আদেশে সব সরকারি-বেসরকারি দপ্তরকে বিষয়টি অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এনবিআর জানিয়েছে, কর ব্যবস্থাকে ডিজিটাল, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি করসেবার গুণগত মান বাড়ানোই অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করার মূল লক্ষ্য।


এ জাতীয় আরো খবর...