শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

কাপ্তাই লেকে পানি বিপৎসীমায়, বিকেলে খুলে দেয়া হবে বাঁধের ১৬টি জলকপাট

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

সপ্তাহজুড়ে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির ঢলে রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বিপৎসীমায় পৌঁছেছে। রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় কাপ্তাই লেকের পানির উচ্চতা রেকর্ড করা হয় ১০৭ ফুট মীন সি লেভেল। যদিও লেকটির ধারণক্ষমতা ১০৯ ফুট পর্যন্ত, তবে কাপ্তাই বাঁধের বয়সজনিত কারণেই ১০৭ ফুটকেই বর্তমানে বিপৎসীমা হিসেবে বিবেচনা করা হয়।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেকে পানি বিপৎসীমায় পৌঁছেছে। সোমবার বিকেল তিনটায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেয়া হবে। এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হবে।

একই সঙ্গে জানানো হয়, কেন্দ্রের পাঁচটি ইউনিট হতে সর্বমোট ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে প্রতি সেকেন্ড আরও ৩০ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান আরও জানান, রাতে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে সকালে এই ধারা অব্যাহত না থাকলে পানি সোমবার ছাড়া হবে না।

তিনি আরও জানান, বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেশি হলে অর্থাৎ পানির লেভেল অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেলে স্পিল ওয়ের (জলকপাট) গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।


এ জাতীয় আরো খবর...