শিরোনামঃ
নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা মেসি যেভাবে আর্জেন্টিনায় ‘অপ্রিয়’ থেকে ‘দেবতার আসনে’ পত্রিকা: ‘স্থানীয় নির্বাচন বর্জন করতে পারে জামায়াত জোট’ কঠিন রাজনৈতিক পরিস্থিতি সামলে কীভাবে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন বাড়ল? মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের পত্রিকা: ‘বাজেট ও মূল্যস্ফীতির সমতা রক্ষায় পে-স্কেল’ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে?
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

বিয়ে করছেন সেলেনা গোমেজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। প্রযোজক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা।

জানা যায়, আগামী সেপ্টেম্বর মাসেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কোনো এক বিলাসবহুল স্থানে হবে এই বিয়ের আয়োজন।

জাস্টিন বিবারের সঙ্গে দীর্ঘ ছয় বছরের সম্পর্কের ইতি টানার পর বেশ কিছুদিন একা ছিলেন সেলেনা। ২০১৮ সালে তাদের বিচ্ছেদের পর বিবার দ্রুত হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান সারেন। সে সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সেলেনা। নিজের তথ্যচিত্রেও সেলেনা স্বীকার করেছিলেন, সেই বিচ্ছেদ তার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। তবে সময়ের সঙ্গে নিজেকে গুছিয়ে নেন তিনি।

এরপর প্রযোজক বেনি ব্লাঙ্কোর সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় এবং এক বছর আগে তারা বাগদান সম্পন্ন করেন। এবার সেই সম্পর্কের পরিণতি হিসেবে আসছে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার খবর।

জানা গেছে, সেলেনা ও বেনির বিয়েতে শুধু পরিবারের সদস্যরাই নন, থাকবেন সেলেনার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরাও। নিমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন—পপতারকা টেইলর সুইফট, আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলস এবং ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিরিজের অন্যান্য অভিনেতারাও।


এ জাতীয় আরো খবর...