শিরোনামঃ
লেবাননের ৯০০ বছরের পুরোনো দুর্গ দখল করেছে ইসরায়েলি বাহিনী পত্রিকা: ‘৬ নবজাতকের মৃত্যু- কী ঘটেছিল আদ্‌-দ্বীন হাসপাতালে’ কাজিনদের মধ্যে বিয়ে: ভবিষ্যৎ সম্পর্কে যে সতর্ক বার্তা দেয় টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাতের ১০ কোটি টাকা বরাদ্দ নিয়ে কী ঘটেছে? ছেলের সামনে মাকে ধর্ষণের ভিডিওটি ভিন্ন ঘটনার দিন দিন যেন বয়স কমছে দক্ষিণের কাজলের, দেখুন তাঁর সামার-রেট্রো লুক এই ৮টি বিষয় জানা থাকলে আপনার নিজের জীবন নিয়ন্ত্রণে রাখা সহজ হবে পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যা: আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রীর বিচার শুরু বৈদ্যুতিক গাড়ির জগতে ফেরারি, নকশা নিয়ে সমালোচনা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

বিশেষ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার (০৫ আগস্ট) স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এক অনাড়ম্বর আয়োজনে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

ডাক বিভাগের এই উদ্যোগের মাধ্যমে ২০২৫ সালের ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ স্মরণীয় হয়ে থাকল বলে জানান প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু নাসের খান।


এ জাতীয় আরো খবর...