শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

ফেব্রুয়ারির মধ্যে যতটা সম্ভব সংস্কার করে যাব: অর্থ উপদেষ্টা

কলকণ্ঠ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘গতকাল নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে। আমাদের এখন সময় কম। আমরা দ্রুত চলে যাব। এখন ফেব্রুয়ারির মধ্যে যতটা সম্ভব যেসব সংস্কার করা যায়, যেসব করে যাব। করে যাচ্ছি।’

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ৬ আগস্ট (বুধবার) মিরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সংস্কার একটি চলমান প্রক্রিয়া মন্তব্য করে তিনি বলেন, ‘সংস্কার প্রতিনিয়ত চলবে, আমরা জানি। এটা রিপিট করার দরকার নাই।’

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘আমার জীবন যেমন বহমান। সংস্কারও বহমান। তবে আমরা কিছু কাজ শুরু করে যাব।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসাইন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...