শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ গ্রেপ্তার

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দুদকের মামলায় বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরের দিকে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বেরোবির সাবেক এই ভিসিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) চতুর্থ উপাচার্য ছিলেন ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। তার বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিতি ছাড়াও স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ রয়েছে। যদিও বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

এছাড়াও বেরোবির সাবেক এই ভিসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার ১১১টি দুর্নীতির ৭৯০ পৃষ্ঠার শ্বেতপত্রও প্রকাশ করেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বৃহৎ সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ।


এ জাতীয় আরো খবর...