শিরোনামঃ
লেবাননের ৯০০ বছরের পুরোনো দুর্গ দখল করেছে ইসরায়েলি বাহিনী পত্রিকা: ‘৬ নবজাতকের মৃত্যু- কী ঘটেছিল আদ্‌-দ্বীন হাসপাতালে’ কাজিনদের মধ্যে বিয়ে: ভবিষ্যৎ সম্পর্কে যে সতর্ক বার্তা দেয় টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাতের ১০ কোটি টাকা বরাদ্দ নিয়ে কী ঘটেছে? ছেলের সামনে মাকে ধর্ষণের ভিডিওটি ভিন্ন ঘটনার দিন দিন যেন বয়স কমছে দক্ষিণের কাজলের, দেখুন তাঁর সামার-রেট্রো লুক এই ৮টি বিষয় জানা থাকলে আপনার নিজের জীবন নিয়ন্ত্রণে রাখা সহজ হবে পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যা: আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রীর বিচার শুরু বৈদ্যুতিক গাড়ির জগতে ফেরারি, নকশা নিয়ে সমালোচনা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

জুলাই গণ-অভ্যুত্থান : অজ্ঞাত ৬ মরদেহ দাফনের জন্য হস্তান্তর

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
জুলাই অভ্যুত্থানে বিজয় উল্যাস ছাত্র-জনতার। ফাইল ছবি

চব্বিশের স্বৈরাচারবিরোধী জুলাই গণ-অভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত পরিচয়ের ছয়জনের মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে তাদের দাফন করা হবে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ। নিহতদের ডিএনএ প্রোফাইল নমুনা সংরক্ষণ করে রাখা হয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় পল্টন এলাকা থেকে একজনের, যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তিনজনের ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার হয়।

পরে শাহবাগ থানা পুলিশের মাধ্যমে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো ময়নাতদন্তের পর ঢামেক হাসপাতালের মর্গের মরচুয়ারিতে রাখা হয়। দীর্ঘ সময় পার হলেও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের ডিএনএ প্রোফাইল নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে। যদি কেউ নিখোঁজের খোঁজে আসেন, তারা ডিএনএ নমুনা দিতে পারবেন।

এদিকে, মরদেহ হস্তান্তরের তথ্য নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এই ছয় মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফনের জন্য দেওয়া হয়।

এ সময় ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন ও ডিসি রমনা মাসুদ আলম উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...