শিরোনামঃ
বয়সের ফারাক অনেক, এমন দম্পতিদের ভালোবাসা নিয়ে বোঝাপড়া কতটা? আজও উত্তমকুমার সর্বত্র আছেন: সৃজিত মুখার্জি ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে মালয়েশিয়া ও ফিলিপিন্সের আকাশ বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? সামনে দুই মাস ডেঙ্গু ছড়িয়ে পড়া নিয়ে কী পূর্বাভাস দিচ্ছেন গবেষকরা বিদেশে শ্রমিক হিসেবে গেলে কোন কোন প্রশিক্ষণ কাজে লাগতে পারে লেইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার পেছনে রাশিয়া, বলছে জার্মানি গান্ধী পরিবার নিয়ে এই প্রশ্নগুলির উত্তর কি থাকবে সোনিয়া গান্ধীর লেখা বইতে? নতুন পে-স্কেল কীভাবে বাস্তবায়ন হবে, প্রভাব কেমন হবে কুয়াকাটায় জালে উঠে আসা ‘স্লেন্ডার সানফিশ’ কী ধরনের মাছ?
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

সাবেক সিইসি কাজী রকিবসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদসহ ১২ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বিএনপির দায়ের করা এক মামলায় তারা পলাতক থাকায় এই আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেন।

নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন- সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, শাহ নেওয়াজ, রফিকুল ইসলাম, কবিতা খানম, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, আহসান হাবিব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান। এ ছাড়া সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ও মোহাম্মদ সাদিকের বিরুদ্ধেও একই আদেশ জারি করা হয়েছে।

আদালতের আদেশে বলা হয়েছে, এসব আসামি বর্তমানে পলাতক। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন বন্ধের প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে তদন্ত কর্মকর্তা আবেদন করেন। নথি পর্যালোচনা করে আদালত আবেদনটি মঞ্জুর করেন এবং আসামিদের বিদেশ যাত্রা বন্ধে ব্যবস্থা গ্রহণে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

গত ২২ জুন রাজধানীর শেরে বাংলা নগর থানায় বিএনপি এ মামলা করে। মামলায় অভিযোগ করা হয়, আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন না করে ভয়ভীতি প্রদর্শন করে নির্বাচন সম্পন্ন করেছে, যেখানে জনগণের ভোটাধিকার রক্ষা করা হয়নি।

মামলার আসামিদের তালিকায় আছেন- সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ, এ কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়েছে।

মামলার প্রেক্ষিতে সাবেক সিইসি এ কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...