শিরোনামঃ
আইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুয়েন্সার যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে ১৬ বছরের কিশোরের গুলি, তিন শিশুসহ নিহত পাঁচ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশিদের ‘টোপ’ হিসেবে ব্যবহারের অভিযোগ ‘গরু জবাই’ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে শামীমের বিরুদ্ধে করা ‘মবে’ স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ পরিবারের ‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে, ইঙ্গিত ইলন মাস্কের পর্তুগাল থেকে যৌতুক পাওয়া ‘বোম্বে’ দশ পাউন্ড ভাড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন ব্রিটিশ রাজা বাংলাদেশে ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন? মৃত শাবক নিয়ে ঘুরছিল মাদি হাতি, প্রাণীদের শোকের বিরল আচরণ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

ইতালির রোমে দুর্বৃত্তদের গুলিতে ব্যাসায়ীসহ ৩ বাংলাদেশি আহত

মুশফিকুল আলম বিপ্লব, ইতালি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

ইতালির রাজধানী রোমে একটি বারে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা বন্দুকধারী। এ ঘটনায় তিন বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বুধবার (০৭ আগস্ট) রাত ২টার দিকে রোমের টর বেলা মোনাকা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বারের মালিক ও তার বাংলাদেশি দুই সহযোগী। আহতদের চিকিৎসার জন্য টর ভেরগাতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ব্যক্তি আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনাটি ডাকাতি নাকি ব্যক্তিগত দ্বন্দ্ব সেটি নিশ্চিত করতে তদন্ত চলছে। ফরেনসিক টিম ঘটনাস্থল পরীক্ষা করেছে। সিসি ক্যামেরা ফুটেজ ও সাক্ষীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।

স্থানীয়রা বলেন, গুলির শব্দ শুনে জরুরি নম্বর ১১২-এ কল করে পুলিশকে জানান। টর বেলা মোনাকা রোমের একটি দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। এলাকাটিতে এর আগেও সহিংস ঘটনা ঘটেছে। বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা জানান, ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা এই ঘটনায় মর্মাহত। স্থানীয় বাংলাদেশি অ্যাসোসিয়েশনগুলো পুলিশের সঙ্গে যোগাযোগ করে দ্রুত বিচারের দাবি জানিয়েছে।


এ জাতীয় আরো খবর...