শিরোনামঃ
আইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুয়েন্সার যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে ১৬ বছরের কিশোরের গুলি, তিন শিশুসহ নিহত পাঁচ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশিদের ‘টোপ’ হিসেবে ব্যবহারের অভিযোগ ‘গরু জবাই’ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে শামীমের বিরুদ্ধে করা ‘মবে’ স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ পরিবারের ‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে, ইঙ্গিত ইলন মাস্কের পর্তুগাল থেকে যৌতুক পাওয়া ‘বোম্বে’ দশ পাউন্ড ভাড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন ব্রিটিশ রাজা বাংলাদেশে ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন? মৃত শাবক নিয়ে ঘুরছিল মাদি হাতি, প্রাণীদের শোকের বিরল আচরণ
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

ইতালিতে বৈদ্যুতিক গাড়িতে আকর্ষনীয় বোনাস স্কিম চালু

মুশফিকুল আলম বিপ্লব, ইতালি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

ইতালিতে বৈদ্যুতিক যানবাহন কেনার জন্য নতুন বোনাস স্কিম চালু করেছে দেশটির পরিবেশ ও জ্বালানি নিরাপত্তা মন্ত্রণালয়। ৫৯৭ মিলিয়ন ইউরো বরাদ্দ করা হয়েছে এই প্রোগ্রামের জন্য, যা জাতীয় পুনরুদ্ধার ও স্থিতিস্থাপকতা পরিকল্পনা (PNRR) থেকে দেয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বোনাসের পরিমাণ হতে পারে গ্রাহকের ISEE অনুযায়ী €৯,০০০ থেকে €১১,০০০ পর্যন্ত। মাইক্রোবিজনেসদের জন্যও আলাদা বরাদ্দ থাকবে,তারা কমপক্ষে €২০,০০০ পর্যন্ত সাপোর্ট পাবেন বৈদ্যুতিক বাণিজ্যিক গাড়ি কেনার জন্য।

এই প্রোগ্রামের আওতায় শর্ত হল Euro 5 বা তার নিচের এমিশনযুক্ত পুরনো গাড়ি স্ক্র্যাপ করতে হবে। আবেদন শুরু ও বিস্তারিত তথ্য শিগগিরই মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোনাস পেমেন্ট হবে সরাসরি ক্রয়ের সময় ডিসকাউন্ট হিসেবে। আবেদন প্রক্রিয়া চলবে একটি বিশেষ আইটি প্ল্যাটফর্মে, যা Sogei দ্বারা তৈরি। এ প্রোগ্রামের মূল লক্ষ্য হলো শহরের দূষণ কমানো এবং বাতাসের মান উন্নত করা বলে জানিয়েছে ইতালির পরিবেশ ও জ্বালানি নিরাপত্তা মন্ত্রণালয়।


এ জাতীয় আরো খবর...