শিরোনামঃ
মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের পত্রিকা: ‘বাজেট ও মূল্যস্ফীতির সমতা রক্ষায় পে-স্কেল’ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে? পত্রিকা: ‘সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনা – আসামি বাড়তে পারে তদন্তে ‘মিসিং লিংক’ খুঁজছে ট্রাইব্যুনাল’ গুম প্রতিরোধে বাংলাদেশে কী পরিবর্তন এসেছে? নেপালের বন্যায় সেই বাড়িটির বারান্দায় আটকে পড়াদের শেষ পর্যন্ত কী হলো? সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ঢাকায় কবি নজরুলকে সমাহিত করা হয়েছিল পরিবার ও ভারত সরকারকে না জানিয়েই?
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

অডিশনে ডেকে হোটেল রুমের দরজা বন্ধ করে দেন পরিচালক

বিনোদন কণ্ঠ
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

অডিশনের নাম করে হয়রানির শিকার হওয়ার কথা ভাগাভাগি করেছেন অনেক অভিনয়শিল্পী। এবার নিজের অভিজ্ঞতার কথা জানালেন ভারতের ছোট পর্দার জনপ্রিয় তারকা জেসমিন বাসিন। ‘দিল সে দিল তাক’, ‘নাগিন ৪’ দিয়ে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে ঘটে যাওয়া এক ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। দ্য হিমাংশু মেহতা শোতে দেওয়া সাক্ষাৎকারে জেসমিন জানান, অডিশনের সময় এক পরিচালক তাঁর সঙ্গে সীমা লঙ্ঘন করেছিলেন।

জেসমিন বলেন, ‘অডিশনের জন্য আমি বম্বে এসেছিলাম। জুহুর এক হোটেলে মিটিং ছিল। লবিতে অনেকে অপেক্ষা করছিলেন, শুটিং টিমেরও কয়েকজন ছিলেন। সবাই একে একে ভেতরে যাচ্ছিল। আমার পালা এলে দেখি, এক ব্যক্তি হাতে পানীয় নিয়ে বসে আছেন। তিনি আমাকে অডিশন দিতে বললেন। তখনই ভয় পেয়ে যাই।’

এরপর পরিচালক তাঁকে একটি দৃশ্য করতে বলেন। জেসমিন জানালেন, ‘তিনি বললেন, “তোমার প্রেমিক চলে যাচ্ছে, তোমাকে তাঁকে থামাতে হবে।”

আমি বললাম, ঠিক আছে স্যার, প্রস্তুতি নিয়ে কাল আসব। কিন্তু তিনি বললেন, “না, এখনই করতে হবে।” আমি চেষ্টা করলাম। কিন্তু তিনি বললেন, “না, এভাবে নয়…” তারপর দরজা বন্ধ করে দিলেন। তিনি অন্য কিছু করতে চাইছিলেন। আমি বুদ্ধি খাটিয়ে সেখান থেকে পালিয়ে যাই।’

সেদিনই জেসমিন সিদ্ধান্ত নেন, জীবনে আর কোনো মিটিং হোটেল রুমে করবেন না। তবে সাক্ষাৎকারে সেই পরিচালকের নাম বলেননি অভিনেত্রী।

টেলিভিশনের পাশাপাশি জেসমিন পাঞ্জাবি ছবিতেও অভিনয় করেছেন। সম্প্রতি তিনি করণ জোহরের রিয়্যালিটি গেম শো ‘দ্য ট্রেইটর্স’-এ অংশ নেন, যেখানে ছিলেন মাহিপ কাপুর, জান্নাত জুবাইর, উরফি জাভেদ, আশিস বিদ্যার্থীসহ অনেকে।


এ জাতীয় আরো খবর...