শিরোনামঃ
বলিউডে কোন সিনেমা কীভাবে হিট বা ফ্লপ হয়? ‘বক্স অফিস’ আয়ের হিসাব কীভাবে হয়? ফ্রান্সজুড়ে দাঙ্গা, প্যারিসের কিছু জায়গা এবং অন্যান্য শহরে কারফিউ জারি রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী? ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে? সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশিকে নিয়ে কী জানা যাচ্ছে টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা? ফ্রান্স জুড়ে দাঙ্গার পর ‘শান্তি ও শৃঙ্খলা’ বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

সিলেট থেকে এখন পর্যন্ত ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার

সিলেট ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

সিলেটে সমন্বিত অভিযানে এখন পর্যন্ত আনুমানিক ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে ক্রাশার মিলেও পাথর উদ্ধার কার্যক্রম চলছে।

গতকাল বুধবার রাত ১০টার পর রাস্তায় থেকে পাথরবোঝাই ৭৮ টি ট্রাক থেকে আনুমানিক ৪০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। এর আগে, ধলাই নদীর আশপাশে স্তুপ করে রাখা ১২ হাজার ঘনফুট পাথর নদীতে ফেলা হয়।

জেলা প্রশাসন জানায়, উদ্ধার হওয়া পাথরগুলো ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় আগের মতোই বিছিয়ে দেয়া হবে।

আরও পড়ুন: লুট হওয়া পাথর ৭ দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ

এদিকে, পাথর লুটের ঘটনায় বুধবার মধ্যরাতে কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে, এক বছরে সিলেট থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য দুই শত কোটি টাকার বেশি।


এ জাতীয় আরো খবর...