শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

সিলেট থেকে লুট হওয়া আরও আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার

সিলেট ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

সিলেটে লুট হওয়া আরও আড়াই লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে সেনাবাহিনী। এ নিয়ে প্রায় ৪ লাখ ঘনফুট পাথর উদ্ধার হলো।শনিবার (১৬ আগস্ট) সকালে জেলার ধোবাগুল এলাকায় অভিযান চালিয়ে পাথরগুলো উদ্ধার করে সেনাবাহিনী।

এদিকে, কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর সংস্কারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। এখন গর্ত সমান করার কাজ চলছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি উপজেলা প্রশাসনের নিয়োগকৃত শ্রমিকরাও সংস্কারে কাজ করছে।

এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাতে পাথর লুটের ঘটনায় ধলাই নদীর পূর্বপাড় থেকে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা সেখান থেকে পাথর লুট নিয়ন্ত্রণ করতো।

এছাড়া, শুক্রবার রাতে অজ্ঞাতনামা দুই হাজার জনকে আসামি করে খনিদ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, কিছু দুষ্কৃতিকারী গত বছরের ৫ আগস্টের পর থেকে ভোলাগঞ্জ পাথর কোয়ারী থেকে অবৈধভাবে কোটি টাকার পাথর লুটপাট করেছে। এই ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তদন্তের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।

পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে, এক বছরে সিলেট থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য দুই শত কোটি টাকার বেশি।


এ জাতীয় আরো খবর...