শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

মেহেরপুর সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর সীমান্ত থেকে ইকবাল হোসেন (৪৫) নামের এক কৃষককের ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ভারতীয় সীমানায় অনুপ্রবেশের দায়ে তাকে ধরে নিয়ে যায় ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা। ইকবাল হোসেন কুতুবপুর গ্রামের মৃত জারাফত মন্ডল।

ইকবালের স্ত্রী ফেরদৌসি আরা জানান, দুপুরে মাঠে ধান লাগানোর কাজ করে বাড়িতে আসে। খাওয়া-ধাওয়া শেষে গরুর জন্য ঘাস কাটতে যায়। এক পর্যায়ে তিনি ভারতীয় সীমানার মধ্যে ঢুকে পড়েন। এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে আটক করে বেধড়ক মারধর করে নিয়ে যায়। এখন পর্যন্ত তাকে ফেরত দেয়নি বিএসএফ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় সীমানায় অনুপ্রবেশের দায়ে তাকে ধরে মারতে মারতে বিএসএফ ক্যাম্পে নিয়ে গেছে। বিজিবি পতাকা বৈঠকের ডাক দিলেও বিএসএফ তাতে সাড়া দেয়নি। শুক্রবার (২২ আগস্ট) সকালে পতাকা বৈঠক হলে ইকবালকে ফেরতের আশা করছেন স্থানীয়রা।

কুষ্টিয়া ৪৭ বিজিবির আওতাধীন এলাকা মেহেরপুরের কুতুবপুর সীমান্ত। এর সীমান্ত পাহারার দায়িত্বরত বিজিবি কাথুলী কোম্পানী কমান্ডারের মোবাইলে কয়েকবার কল দিলেও কোন সাড়া মেলেনি।


এ জাতীয় আরো খবর...