শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

এশিয়া কাপের জন্য শক্তিশালী বাংলাদেশ দলে চমক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে। শুক্রবার (২২ আগস্ট) রাতে এই স্কোয়াড ঘোষণা করা হয়।

দলে সবচেয়ে বড় চমক হিসেবে ৩ বছর পর নুরুল হাসান সোহানকে জাতীয় দলে ফিরিয়ে আনা। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন নুরুল। দুই বছর পর দলে ফিরেছেন সাইফ হাসান। এছাড়া সুযোগ পেয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

দল থেকে বাদ পড়েছেন ওপেনার নাঈম শেখ। জায়গা হয়নি সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও জায়গা মেলেনি। নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নেয়া অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এশিয়া কাপের মূল স্কোয়াডে নেই, তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। এছাড়া স্ট্যান্ডবাই রয়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ

এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ১১টি ম্যাচ হবে দুবাইয়ে এবং ৮টি আবুধাবিতে। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।

বাংলাদেশ এশিয়া কাপের অভিযান শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে, এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে খেলবে। বাংলাদেশের তিনটি গ্রুপ ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে, আর ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে।

বাংলাদেশের স্কোয়াড (নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপ)
লিটন কুমার (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

স্ট্যান্ডবাই
মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।


এ জাতীয় আরো খবর...