শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ১০ জন দগ্ধ

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: ছবি-সংগ্রিহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকার একটি টিনসেড বাসায় এই ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫)। হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪), ইমাম উদ্দিন (১ মাস)। আসমা ও সালমা সম্পর্কে দুই বোন। তাদের মা তাহেরা খাতুনও (৬০) দগ্ধ হয়েছেন।

দগ্ধ হাসানের ছোট ভাই রাকিবুল ইসলাম জানান, টিনসেড বাড়িতে ভাড়া থাকেন দুইবোন আসমা ও সালমার পরিবার। সঙ্গে তাদের মাও থাকেন। বাড়িটির পাশ দিয়ে গ্যাস লাইনের পাইপ রয়েছে। সেখান থেকেই গ্যাস লিক হয়ে বাসাটিতে ছড়িয়ে পড়েছিল। রাতে সেই গ্যাস থেকে আগুন লেগে বাসাটি পুড়ে দগ্ধ হন ১০ জন। পরে তাদের উদ্ধার করে ভোরে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, বার্ন ইনস্টিটিউটে ১০ জন রোগী এসেছেন। তাদের কার কত শতাংশ দগ্ধ হয়েছে তা দেখা হচ্ছে। তবে সবার অবস্থাই গুরুতর।


এ জাতীয় আরো খবর...