শিরোনামঃ
দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে যেভাবে বিদেশে অর্থ পাঠান ইরানিরা প্রবাসীরা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে: রাষ্ট্রপতি সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়তে ১০ বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নে জোর পরিবেশমন্ত্রীর ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, কিন্তু এর ফল উল্টো হতে পারে পত্রিকা: ‘শাহজালালে আটকা ১৩ হাজার যাত্রী’ কলম্বাসের ৫০০ বছর আগে আমেরিকা পৌঁছেছিল যে ভাইকিংরা কওমি মাদ্রাসায় বারবার ছেলেশিশু যৌন নির্যাতনের ঘটনা ঘটছে কীভাবে? যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

ভারত সফর নিশ্চিত আর্জেন্টিনার

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

আর্জেন্টিনা ফুটবল দলের ভারত সফর নিয়ে আলোচনা চলছে গত কদিন ধরেই। অবশেষে জানা গেল লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজদের ভারত সফরের দিনক্ষণ। ফুটবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা এ বছরের নভেম্বরে ভারতে যাবে বলে নিশ্চিত হওয়া গেছে।

শুক্রবার (২২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন— এএফএ। বিবৃতিতে এএফএ লিখেছে, লিওনেল স্কালোনির তত্ত্বাবধানে ২০২৫ সালের বাকি সময়ে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা জাতীয় দল। এই সময়ে ম্যাচ খেলতে আর্জেন্টিনার কাছে দুটি ফিফা উইন্ডো রয়েছে। প্রথমটা হবে ৬ অক্টোবর থেকে ১৪ অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় উইন্ডো ১০ নভেম্বর থেকে ১৮ নভেম্বরের মধ্যে, যেখানে অ্যাঙ্গোলার লুয়ান্ডা এবং ভারতের কেরালা শহরে খেলবে আর্জেন্টিনা।

তবে রাজ্যের কোন শহর কিংবা কোন ভেন্যুতে খেলবে সেটি এখনও নিশ্চিত হয়নি। এমনকি অক্টোবরে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। সবশেষ ২০১১ সালে ভারত সফর করেছিল আর্জেন্টিনা ফুটবল দল। ১৪ বছর আগে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। এবারও কিছু জটিলতায় মে মাসে আর্জেন্টিনার ভারত সফর শঙ্কায় পড়ে গিয়েছিল। পরবর্তীতে সব শঙ্কা দূর করে জানা গেল মেসি-মার্টিনেজদের ভারত সফরের সূচি।


এ জাতীয় আরো খবর...