শিরোনামঃ
তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে পুরো দেশকে আর্জেন্টিনার পিছু ছাড়ছে না ‘বিতর্ক’, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের ফোনে মেসেজ পাঠালেও কি মৃত্যুদণ্ড, নতুন মাদক আইন নিয়ে বিতর্ক কেন স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু? আর্জেন্টিনা আর ইংল্যান্ড ম্যাচ ঘিরে যেসব তথ্য জেনে রাখতে পারেন ইরান যুদ্ধ শেষ করতে ‘হিমশিম খাচ্ছেন’ ট্রাম্প সাইবার সুরক্ষা আইনে কী পরিবর্তন এলো? কলকাতা বিমানবন্দরের ভিতরে ১৩৬ বছর পুরনো মসজিদ সরানো নিয়ে বিতর্ক চট্টগ্রামে একের পর এক চাঁদাবাজি ও সশস্ত্র হামলার নেপথ্যে কারা?
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

গাজায় ইসরায়েলি নৃশংসতা, নিহত বেড়ে ৬২ হাজার ২৬৩

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

গাজায় ইসরায়েলি নৃশংসতার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬২ হাজার ২৬৩ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৩ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই তথ্য জানিয়েছে। খবর আনাদুলুর

মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ৭১ জন নিহত এবং ২৫১ জন আহত হয়েছেন। এতে মোট আহতের সংখ্যা বেড়ে এক লাখ ৫৭ হাজার ৩৬৫ জনে দাঁড়িয়েছে।

এছাড়া ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে নতুন করে দুইজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন শিশু রয়েছে। ফলে শুধু দুর্ভিক্ষ ও খাদ্য সংকটজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩ জনে। এদের মধ্যে শিশু রয়েছে ১১২ জন।

বিবৃতিতে বলা হয়, বহু নিহত এখনো ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছেন। চলমান ইসরায়েলি বোমাবর্ষণ ও উদ্ধার সরঞ্জামের অভাবে তাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

মন্ত্রণালয় আরও জানায়, গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে সামরিক অভিযান পুনরায় শুরু করার পর থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৭১৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৫ হাজার ৩২৪ জন আহত হয়েছেন।

একই সময়ে ইসরায়েলি সেনারা নিয়মিতভাবে মানবিক সহায়তা নিতে যাওয়া সাধারণ মানুষকে নিশানা করছে। শুধু গত ২৪ ঘণ্টায় এ ধরনের হামলায় ২৪ জন নিহত ও ১৩৩ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের হিসাবে, ২৭ মে থেকে এ পর্যন্ত মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় ২ হাজার ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৫ হাজার ১৯৭ জন।


এ জাতীয় আরো খবর...