শিরোনামঃ
নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা মেসি যেভাবে আর্জেন্টিনায় ‘অপ্রিয়’ থেকে ‘দেবতার আসনে’ পত্রিকা: ‘স্থানীয় নির্বাচন বর্জন করতে পারে জামায়াত জোট’ কঠিন রাজনৈতিক পরিস্থিতি সামলে কীভাবে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন বাড়ল? মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের পত্রিকা: ‘বাজেট ও মূল্যস্ফীতির সমতা রক্ষায় পে-স্কেল’ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে?
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

এক ম্যাচের নিষেধাজ্ঞায় মেসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
Messi

এমএলএস অল স্টারের ম্যাচে অংশ না নেয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন ইন্টার মায়ামি ও আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। একই শাস্তির মুখে পড়েছেন মেসির মায়ামি সতীর্থ জর্ডি আলবা।

এর ফলে, রোববার (২৭ জুলাই) সকালে অনুষ্ঠেয় সিনসিনাটির বিপক্ষে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে এই দুই অভিজ্ঞ খেলোয়াড়কে পাবে না ফ্লোরিডার ক্লাবটি।

মূলত মেক্সিকোর লিগা এমএক্সে একাদশের বিপক্ষে এমএলএস অলস্টারের প্রীতি ম্যাচের দলে ছিলেন লিওনেল মেসি ও জর্ডি আলবা। কিন্তু মায়ামির এই দুই ফুটবলারের কেউই অংশ নেননি ম্যাচে। ইনজুরিতে আক্রান্ত না হয়েও এই ম্যাচে অংশ না নেয়ায় এই দুই ফুটলারের বিপক্ষে শাস্তি ঘোষণা করেছে এমএলএস কর্তৃপক্ষ।

লিগের নিয়ম অনু্যায়ী, চোট না পাওয়া কোনো খেলোয়াড় অল স্টার ম‍্যাচ থেকে নিজেকে সরিয়ে নিলে তাকে এক ম‍্যাচের জন‍্য নিষিদ্ধ করা হয়।

উল্লেখ্য, এমএলএসের এবারের আসরে এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলে যৌথভাবে সর্বোচ্চ ১৮টি গোল করেছেন লিও মেসি। পাশাপাশি ১০টি অ্যাসিস্টও করেছেন তিনি।

 


এ জাতীয় আরো খবর...